![]() |
| Maa Aami Tor Ki Korechhi (মা, আমি তাের কী করেছি) - Rabindra Sangeet |
শুধু তােরে জন্ম ভ'রে মা বলে রে ডেকেছি ।।
চিরজীবন পাষাণী রে,ভাসালি আঁখিনীরে-
চিরজীবন দুঃখানলে দহেছি ।।
আঁধার দেখে তরাসেতে চাহিলাম তাের কোলে যেতে-
সন্তানেরে কোলে তুলে নিলি নে।
মা-হারা সন্তানের মতাে কেঁদে বেড়াই অবিরত-
এ চোখের জল মুছায়ে তাে দিলি নে।
ছেলের প্রাণে ব্যথা দিয়ে যদি,মা,তাের জুড়ায় হিয়ে
ভালাে ভালাে,তাই তবে হােক-
অনেক দুঃখ সয়েছি।।
