Maa Ki Tui Parer Dwaare (মা কি তুই পরের দ্বারে পাঠাবি তাের ঘরের ছেলে) - Rabindra Sangeet

Maa Ki Tui Parer Dwaare (মা কি তুই পরের দ্বারে পাঠাবি তাের ঘরের ছেলে) - Rabindra Sangeet
Maa Ki Tui Parer Dwaare (মা কি তুই পরের দ্বারে পাঠাবি তাের ঘরের ছেলে) - Rabindra Sangeet

মা কি তুই পরের দ্বারে পাঠাবি তাের ঘরের ছেলে ?
তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে ॥
করেছি মাথা নিচু, চলেছি যাহার পিছু
যদি বা দেয় সে কিছু অবহেলে-
তবু কি এমনি করে ফিরব ওরে আপন মায়ের প্রসাদ ফেলে ?।
কিছু মাের নেই ক্ষমতা সে যে ঘোর মিথ্যে কথা,।          
এখনাে হয় নি মরণ শক্তিশেলে-
আমাদের আপন শক্তি আপন ভক্তি চরণে তার দেব মেলে ৷।
নেব গাে মেগে-পেতে যা আছে তাের ঘরেতে,
দে গাে তাের আঁচল পেতে চিরকেলে-
আমাদের সেইখেনে মান, সেইখেনে প্রাণ, সেইখেনে দিই হৃদয় ঢেলে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts