![]() |
| Maala Hote Khose Pora (মালা হতে খসে-পড়া ফুলের একটি দল) - Rabindra Sangeet |
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল
মাথায় আমার ধরতে দাও, ওগোে, ধরতে দাও।
ওই মাধুরীসরােবরের নাই যে কোথাও তল,
হােথায় আমায় ডুবতে দাও, ওগো, মরতে দাও ॥
দাও গাে মুছে আমার ভালে অপমানের লিখা;
নিভৃতে আজ, বন্ধু, তােমার আপন হাতের টিকা
ললাটে মাের পরতে দাও, ওগাে, পরতে দাও॥
বহুক তােমার ঝড়ের হাওয়া আমার ফুলবনে,
শুকনাে পাতা মলিন কুসুম ঝরতে দাও।
পথ জুড়ে যা পড়ে আছে আমার এ জীবনে
দাও গাে তাদের সরতে দাও, ওগো, সরতে দাও।
তােমার মহাভাণ্ডারেতে আছে অনেক ধন-
কুড়িয়ে বেড়াই মুঠা ভ'রে, ভরে না তায় মন,
অন্তরেতে জীবন আমার ভরতে দাও॥
