![]() |
| Mamo Antoro Udaase (মম অন্তর উদাসে) - Rabindra Sangeet |
পল্লবমর্মরে কোন্ চঞ্চল বাতাসে॥
জ্যোৎস্নাজড়িত নিশা ঘুমে-জাগরণে-মিশা
বিহ্বল আকুল কার অঞ্চলসুবাসে ॥
থাকিতে না দেয় ঘরে, কোথায় বাহির করে
সুন্দর সুদূরে কোন্ নন্দন-আকাশ।
অতীত দিনের পারে স্মরণসাগর-ধারে
বেদনা লুকানাে কোন্ ক্রন্দন-আভাসে ॥
