Showing posts with label তােমায় স্মরি. Show all posts
Showing posts with label তােমায় স্মরি. Show all posts

Aamai khamo Hey Khamo (আমায় ক্ষমাে হে ক্ষমাে, নমাে হে নমো, তােমায় স্মরি, হে নিরুপম) - Rabindra Sangeet

আমায় ক্ষমাে হে ক্ষমাে, নমাে হে নমো, তােমায় স্মরি, হে নিরুপম,
নৃত্যরসে চিত্ত মম উছল হয়ে বাজ॥
আমার সকল দেহের আকুল রবে মন্ত্রহারা তােমার স্তবে
ডাইনে বামে ছন্দ নামে নবজনমের মাঝে।
বন্দনা মাের ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে ॥
একি পরম ব্যথায় পরান কাঁপায়, কাঁপন বক্ষে লাগে।
শান্তিসাগরে ঢেউ খেলে যায়, সুন্দর তায় জাগে।
আমার সব চেতনা সব বেদনা রচিল এ যে কী আরাধনা-
তােমার পায়ে মাের সাধনা মরে না যেন লাজে।
বন্দনা মাের ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে ॥
কানন হতে তুলি নি ফুল, মেলে নি মোরে ফল।
কলস মম শূন্যসম, ভরি নি তীর্থজল।
আমার তনু তনুতে বাঁধনহারা হৃদয় ঢালে অধরা ধারা-
তােমার চরণে হােক তা সারা পূজার পুণ্য কাজে।
বন্দনা মাের ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts