![]() |
| Maadhobi Hatthat Kotha (মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে) - Rabindra Sangeet |
মাধবী হঠাৎ কোথা হতে এল ফাগুন-দিনের স্রোতে।
এসে হেসেই বলে, 'যা ই যা ই যাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
'না না না।'
নাচে তা ই তা ই তাই ॥
আকাশের তারা বলে তারে, 'তুমি এসাে গগন-পারে,
তােমায় চা ই চা ই চাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
'না না না।'
নাচে তা ই তা ই তাই॥
বাতাস দখিন হতে আসে, ফেরে তারি পাশে পাশে,
বলে,'আ য় আ য় আয়' ॥
বলে, 'নীল অতলের কূলে সুদূর অস্তাচলের মূলে
বেলা যা য় যা য় যায়।
বলে, 'পূর্ণশশীর রাতি ক্রমে হবে মলিন-ভাতি,
সময় না ই না ই নাই।'
পাতারা ঘিরে দলে দলে তারে কানে কানে বলে,
'না না না।'
নাচে তা ই তা ই তাই ॥
