Modhu Gandhe Bhara (মধু-গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে) - Rabindra Sangeet

Modhu Gandhe Bhara (মধু-গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে) - Rabindra Sangeet
Modhu Gandhe Bhara (মধু-গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে) - Rabindra Sangeet

মধু-গন্ধে ভরা মৃদু -স্নিগ্ধছায়া নীপ -কুঞ্জতলে
শ্যাম -কান্তিময়ী কোন্ স্বপ্নমায়া ফিরে বৃষ্টিজলে ॥
ফিরে রক্ত-অলক্তক-ধৌত পায়ে ধারা -সিক্ত বায়ে,
মেঘ -মুক্ত সহাস্য শশাঙ্ককলা সিঁথি -প্রান্তে জ্বলে ॥
পিয়ে উচ্ছল তরল প্রলয়মদিরা উন্ -মুখর তরঙ্গিণী ধায় অধীরা,
কার নির্ভীক মূর্তি তরঙ্গদোলে কল -মন্দ্ররােলে।
এই তারাহারা নিঃসীম অন্ধকারে কার তরণী চলে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts