![]() |
| Aamare Daak Dilo Ke (আমারে ডাক দিল কে ভিতর পানে) - Rabindra Sangeet |
আমারে ডাক দিল কে ভিতর পানে-
ওরা যে ডাকতে জানে ॥
আশ্বিনে ওই শিউলিশাখে
মৌমাছিরে যেমন ডাকে
প্রভাতে সৌরভের গানে ॥
ঘরছাড়া আজ ঘর পেল যে, আপন মনে রইল ম'জে।
হাওয়ায় হাওয়ায় কেমন ক'রে খবর যে তার পৌঁছল রে
ঘর-ছাড়া ওই মেঘের কানে ॥
