Amalo Kamalo Sahoje Jaler (অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া) - Rabindra Sangeet

Amalo Kamalo Sahoje Jaler (অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া) - Rabindra Sangeet
Amalo Kamalo Sahoje Jaler (অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া) - Rabindra Sangeet

অমল কমল সহজে জলের কোলে আনন্দে রহে ফুটিয়া,
ফিরে না সে কভু 'আলয় কোথায়' ব'লে ধুলায় ধুলায় লুটিয়া॥
তেমনি সহজে আনন্দে হরষিত
তােমার মাঝারে রব নিমগ্নচিত,
পূজাশতদল আপনি সে বিকশিত সব সংশয় টুটিয়া॥
কোথা আছ তুমি পথ না খুঁজিব কভু, শুধাব না কোনাে পথিকে-
তােমারি মাঝারে ভ্রমিব ফিরিব প্রভু, যখন ফিরিব যে দিকে।
চলিব যখন তােমার আকাশগেহে
তােমার অমৃতপ্রবাহ লাগিবে দেহে,
তােমার পবন সখার মতন স্নেহে বক্ষে আসিবে ছুটিয়া॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts