Tumi Khushi Thaako (তুমি খুশি থাক আমার পানে চেয়ে চয়ে) - Rabindra Sangeet

Tumi Khushi Thaako (তুমি খুশি থাক আমার পানে চেয়ে চয়ে) - Rabindra Sangeet
Tumi Khushi Thaako (তুমি খুশি থাক আমার পানে চেয়ে চয়ে) - Rabindra Sangeet

তুমি খুশি থাক আমার পানে চেয়ে চয়ে
তােমার আঙিনাতে বেড়াই যখন গেয়ে গেয়ে ॥
তােমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে,
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে ॥
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া,
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া।
তােমার আঁধার তােমার আলাে দুই আমারে লাগল ভালাে-
আমার হাসি বেড়ায় ভাসি তােমার হাসি বেয়ে বেয়ে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts