Showing posts with label সখী. Show all posts
Showing posts with label সখী. Show all posts

Aami Swapone Royechhi Bhor (আমি স্বপনে রয়েছি ভাের, সখী,আমারে জাগায়াে না) - Rabindra Sangeet

Aami Swapone Royechhi Bhor (আমি স্বপনে রয়েছি ভাের, সখী,আমারে জাগায়াে না) - Rabindra Sangeet
Aami Swapone Royechhi Bhor (আমি স্বপনে রয়েছি ভাের, সখী,আমারে জাগায়াে না) - Rabindra Sangeet

আমি স্বপনে রয়েছি ভাের, সখী,আমারে জাগায়াে না।
আমার সাধের পাখি যারে নয়নে নয়নে রাখি
তারি স্বপনে রয়েছি ভাের,আমার স্বপন ভাঙায়াে না।
কাল ফুটিবে রবির হাসি,কাল ছুটিবে তিমিররাশি-
কাল আসিবে আমার পাখি, ধীরে বসিবে আমার পাশ।
ধীরে গাহিবে সুখের গান,ধীরে ডাকিবে আমার নাম।
ধীরে বয়ান তুলিয়া নয়ান খুলিয়া হাসিব সুখের হাস।
আমার কপােল ভ'রে শিশির পড়িবে ঝ'রে-
নয়নেতে জল, অধরেতে হাসি, মরমে রহিব ম'রে !
তাহারি স্বপনে আজি মজিয়া রয়েছি আঁখি-
কখন আসিবে প্রাতে আমার সাধের পাখি
কখন জাগাবে মােরে আমার নামটি ডাকি ॥

Tomar Gopan Kathati (তােমার গােপন কথাটি, সখী, রেখাে না মনে) - Rabindra Sangeet

Tomar Gopan Kathati (তােমার গােপন কথাটি, সখী, রেখাে না মনে) - Rabindra Sangeet
Tomar Gopan Kathati (তােমার গােপন কথাটি, সখী, রেখাে না মনে) - Rabindra Sangeet

তােমার গােপন কথাটি, সখী, রেখাে না মনে।
শুধু আমায়, বােলাে আমায় গোপনে ।।
ওগো ধীরমধুরহাসিনী, বােলাে ধীরমধুর ভাষে-
আমি কানে না শুনিব গাে, শুনিব প্রাণের শ্রবণে ।।
যবে গভীর যামিনী, যবে নীরব মেদিনী,
যবে সুপ্তিমগন বিহগনীড় কুসুমকাননে,
বােলাে অশ্রুজড়িত কণ্ঠে, বােলাে কম্পিত স্মিত হাসে-
বােলাে মধুরবেদনবিধুর হৃদয়ে শরমনমিত নয়নে ।।

Tare Kemone Dhoribe (তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে) - Rabindra Sangeet

Tare Kemone Dhoribe (তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে) - Rabindra Sangeet
Tare Kemone Dhoribe (তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে) - Rabindra Sangeet

তারে কেমনে ধরিবে, সখী, যদি ধরা দিলে।
তারে কেমনে কাঁদাবে, যদি আপনি কাঁদিলে ॥
যদি মন পেতে চাও, মন রাখাে গােপনে।
কে তারে বাঁধিবে, তুমি আপনায় বাঁধিলে ॥
কাছে আসিলে তাে কেহ কাছে রহে না।
কথা কহিলে তাে কেহ কথা কহে না।
হাতে পেলে ভূমিতলে ফেলে চলে যায়।
হাসিয়ে ফিরায় মুখ কাঁদিয়ে সাধিলে ॥

Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet

Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet
Se Jan Ke Sokhi (সে জন কে, সখী, বােঝা গেছে) - Rabindra Sangeet

সে জন কে, সখী, বােঝা গেছে,
আমাদের সখী যারে মনপ্রাণ সঁপেছে।
ও সে কে, কে, কে!
ওই যে তরুতলে বিনােদ-মালা গলে,
না জানি কোন্ ছলে বসে রয়েছে।
সখী কী হবে-
ও কি কাছে আসিবে কভু! কথা কবে!
ও কি প্রেম জানে ! ও কি বাঁধন মানে !
ও কী মায়াগুণে মন লয়েছে।
বিভল আঁখি তুলে আঁখি পানে চায়,
যেন কোন্ পথ ভুলে এল কোথায় ওগাে!
যেন কোন্ গানের স্বরে শ্রবণ আছে ভরে,
যেন কোন্ চাঁদের আলােয় মগ্ন হয়েছে ।।

Olo Rekhe De Sokhi (ওলাে রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালােবাসা) - Rabindra Sangeet

Olo Rekhe De Sokhi (ওলাে রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালােবাসা) - Rabindra Sangeet
Olo Rekhe De Sokhi (ওলাে রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালােবাসা) - Rabindra Sangeet

ওলাে রেখে দে, সখী, রেখে দে, মিছে কথা ভালােবাসা।
সুখের বেদনা, সােহাগযাতনা, বুঝিতে পারি না ভাষা ॥
ফুলের বাঁধন, সাধের কাঁদন, পরান সাঁপিতে প্রাণের সাধন,
লহাে লহাে বলে পরে আরাধন- পরের চরণে আশা ॥
তিলেক দরশ পরশ মাগিয়া, বরষ বরষ কাতরে জাগিয়া
পরের মুখের হাসির লাগিয়া অশ্রুসাগরে ভাসা-
জীবনের সুখ খুঁজিবারে গিয়া জীবনের সুখ নাশা ॥

Bhaalo Jodi Baaso Sokhee (ভালাে যদি বাস, সখী, কী দিব গাে আর) - Rabindra Sangeet

Bhaalo Jodi Baaso Sokhee (ভালাে যদি বাস, সখী, কী দিব গাে আর) - Rabindra Sangeet
Bhaalo Jodi Baaso Sokhee (ভালাে যদি বাস, সখী, কী দিব গাে আর) - Rabindra Sangeet

ভালাে যদি বাস, সখী, কী দিব গাে আর-
কবির হৃদয় এই দিব উপহার ।।
এত ভালােবাসা, সখী, কোন্ হৃদে বলাে দেখি-
কোন্ হৃদে ফুটে এত ভাবের কুসুমভার।।
তা হলে এ হৃদিধামে তােমারি তােমারি নামে
বাজিবে মধুর স্বরে মরমবীণার তার।
যা-কিছু গাহিব গান ধ্বনিবে তােমারি নাম-
কী আছে কবির বলাে, কী তােমারে দিব আর।।

Bhaalobese Sokhi Nibhrite Jatone (ভালোবেসে, সখী, নিভৃতে যতনে) - Rabindra Sangeet

Bhaalobese Sokhi Nibhrite Jatone (ভালোবেসে, সখী, নিভৃতে যতনে) - Rabindra Sangeet
Bhaalobese Sokhi Nibhrite Jatone (ভালোবেসে, সখী, নিভৃতে যতনে) - Rabindra Sangeet

আমার নামটি লিখাে- তােমার
মনের মন্দিরে।
আমার পরানে যে গান বাজিছে
তাহার তালটি শিখাে- তােমার
চরণমঞ্জীরে৷।
ধরিয়া রাখিয়ো সােহাগে আদরে
আমার মুখর পাখি- তােমার
প্রাসাদপ্রাঙ্গণে৷।
মনে ক'রে সখী, বাঁধিয়া রাখিয়ো
আমার হাতের রাখী- তােমার
কনককঙ্কণে।।
আমার লতার একটি মুকুল
ভুলিয়া তুলিয়া রেখাে- তােমার
অলকবন্ধনে।
আমার স্মরণ শুভ-সিন্দুরে
একটি বিন্দু এঁকো- তােমার
ললাটচন্দনে।
আমার মনের মোহের মাধুরী
মাখিয়া রাখিয়া দিয়াে- তােমার
অঙ্গসৌরভে।
আমার আকুল জীবনমরণ
টুটিয়া লুটিয়া নিয়াে- তােমার
অতুল গৌরবে।।

Baajibe Sokhi Bnaasi (বাজিবে, সখী, বাঁশি বাজিবে) - Rabindra Sangeet

Baajibe Sokhi Bnaasi (বাজিবে, সখী, বাঁশি বাজিবে) - Rabindra Sangeet
Baajibe Sokhi Bnaasi (বাজিবে, সখী, বাঁশি বাজিবে) - Rabindra Sangeet

হৃদয়রাজ হৃদে রাজিবে ৷৷
বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি,
অধরে লাজহাসি সাজিবে ৷৷
নয়নে আঁখিজল করিবে ছলছল,
সুখবেদনা মনে বাজিবে।
মরমে মুরছিয়া মিলাতে চাবে হিয়া
সেই চরণযুগরাজীবে ৷৷

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts