Showing posts with label Bajao Re Mohano Bnashi (বজাও রে মােহন বাঁশি) - Rabindra Sangeet. Show all posts
Showing posts with label Bajao Re Mohano Bnashi (বজাও রে মােহন বাঁশি) - Rabindra Sangeet. Show all posts

Bajao Re Mohano Bnashi (বজাও রে মােহন বাঁশি) - Rabindra Sangeet

সারা দিবসক বিরহদহনদুখ মরমক তিয়াষ নাশি ।
রিঝমন-ভেদন বাঁশরিবাদন কঁহা শিখলি রে কান!
হানে থিরথির, মরম-অবশকর লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ উরহ বিয়াকুলু, ঢুলু ঢুলু অবশ নয়ান।
কত শত বরষক বাত সোঁয়ারয়, অধীর করয় পরান।
কত শত আশা পূরল না বঁধু, কত সুখ করল পয়ান।
পহু গাে কত শত পীরিতযাতন হিয়ে বিধাওল বাণ।
হৃদয় উদাসয়, নয়ন উছাসয় দারুণ মধুময় গান।
সাধ যায় ইহ যমুনা-বারিম ডারিব দগধ পরান।
সাধ যায় বঁধু, রাখি চরণ তব হৃদয়মাঝ হৃদয়েশ -
হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব হেরব জীবনশেষ।
সাধ যায় ইহ চাঁদমকিরণে, কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব বাঁশিক সুমধুর তানে।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়, রাধাময় তব বেণু।
জয় জয় মাধব,জয় জয় রাধা, চরণে প্রণমে ভানু ৷

Bajao Re Mohano Bnashi (বজাও রে মােহন বাঁশি) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts