Showing posts with label Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়. Show all posts
Showing posts with label Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়. Show all posts

Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet

Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet
Ore Jhar Neme Aay (ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে) - Rabindra Sangeet

ওরে ঝড় নেমে আয়, আয় রে আমার শুকনাে পাতার ডালে,
এই বরষায় নবশ্যামের আগমনের কালে।। 
যা উদাসীন, যা প্রাণহীন, যা আনন্দহারা,
চরম রাতের অশ্রুধারায় আজ হয়ে যাক সারা-
যাবার যাহা যাক সে চলে রুদ্র নাচের তালে ।।
আসন আমার পাততে হবে রিক্ত প্রাণের ঘরে,
নবীন বসন পরতে হবে সিক্ত বুকের 'পরে।
নদীর জলে বান ডেকেছে কূল গেল তার ভেসে,
যূথীবনের গন্ধবাণী ছুটল নিরুদ্দেশে-
পরান আমার জাগল বুঝি মরণ-অন্তরালে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts