Showing posts with label Ore Pothik Ore Premik (ওরে পথিক. Show all posts
Showing posts with label Ore Pothik Ore Premik (ওরে পথিক. Show all posts

Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet

Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet
Ore Pothik Ore Premik (ওরে পথিক, ওরে প্রেমিক) - Rabindra Sangeet

বিচ্ছেদে তাের খণ্ড মিলন পূর্ণ হবে।
আয় রে সবে
প্রলয়গানের মহােৎসবে ॥
তাণ্ডবে ওই তপ্ত হাওয়ায় ঘুর্ণি লাগায়,
মত্ত ঈশান বাজায় বিষাণ, শঙ্কা জাগায়-
ঝঙ্কারিয়া উঠল আকাশ ঝঞ্ঝারবে॥
ভাঙন-ধরার ছিন্ন-করার রুদ্র নাটে
যখন সকল ছন্দ বিকল, বন্ধ কাটে,
মুক্তিপাগল বৈরাগীদের চিত্ততলে
প্রেমসাধনার হােমহুতাশন জ্বলবে তবে।
ওরে পথিক, ওরে প্রেমিক,
সব আশাজাল যায় রে যখন উড়ে পুড়ে
আশার অতীত দাঁড়ায় তখন ভুবন জুড়ে-
স্তব্ধ বাণী নীরব সুরে কথা কবে।
আয় রে সবে
প্রলয়গানের মহােৎসবে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts