Showing posts with label Shyam Re Nipat Kothin (শ্যাম রে. Show all posts
Showing posts with label Shyam Re Nipat Kothin (শ্যাম রে. Show all posts

Shyam Re Nipat Kothin (শ্যাম রে, নিপট কঠিন মন তাের) - Rabindra Sangeet

Shyam Re Nipat Kothin (শ্যাম রে, নিপট কঠিন মন তাের) - Rabindra Sangeet
Shyam Re Nipat Kothin (শ্যাম রে, নিপট কঠিন মন তাের) - Rabindra Sangeet

বিরহ সাথি করি দুঃখিনী রাধা রজনী করত হি ভাের।
একলি নিরল বিরল-'পর বৈঠত নিরখত যমুনা-পানে-
বরখত অশ্রু, বচন নহি নিকসত,পরান থেহ ন মানে।
গহন তিমির নিশি ঝিল্লিমুখর দিশি' শূন্য কদম তরুমূলে,
ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,রােদই আপন ভুলে।
মুগধ মৃগীসম চমকি উঠই কভু পরিহরি সব গৃহকাজে
চাহি শূন্য-'পর কহে করুণস্বর-বাজে রে বাঁশরি বাজে
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহুঁ রহই দূর মথুরায়-
রয়ন নিদারুণ কৈসন যাপসি,কৈস দিবস তব যায়!
কৈস মিটাওসি প্রেম-পিপাসা, কঁহা বজাওসি বাঁশি!
পীতবাস তুঁহুঁ কথি রে ছােড়লি,কথি সাে বঙ্কিম হাসি!
কনক-হার অব পহিরলি কণ্ঠে, কথি ফেকলি বনমালা!
হৃদিকমলাসন শূন্য করলি রে,কনকাসন কর আলা!
এ দুখ চিরদিন রহল চিত্তমে,ভানু কহে- ছি ছি কালা!
ঝটিতি আও তুহুঁ হমারি সাথে, বিরহ-ব্যাকুলা বালা।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts