![]() |
| Tumi Ke Go Sakhire Keno (তুমি কে গাে, সখীরে কেন জানাও বাসনা) - Rabindra Sangeet |
তুমি কে গাে, সখীরে কেন জানাও বাসনা।
কে জানিতে চায়, তুমি ভালােবাস, কি ভালােবাস না।
হাসে চন্দ্র, হাসে সন্ধ্যা, ফুল্ল কুঞ্জকানন,
হাসে হৃদয়-বসন্তে বিকচ যৌবন ।
তুমি কেন ফেল শ্বাস, তুমি কেন হাস না।
এসেছ কি ভেঙে দিতে খেলা,
সখীতে সখীতে এই হৃদয়ের মেলা।
আপন দুঃখ আপন ছায়া লয়ে যাও।
জীবনের আনন্দ-পথ ছেড়ে দাঁড়াও।
দূর হতে করাে পূজা হৃদয়-কমল-আসনা।
