![]() |
| Tumi Ki Esechho Mor (তুমি কি এসেছ মাের দ্বারে) - Rabindra Sangeet |
তুমি কি এসেছ মাের দ্বারে
খুঁজিতে আমার আপনারে ?।
তােমারি যে ডাকে
কুসুম গােপন হতে বাহিরায় নগ্ন শাখে শাখে,
সেই ডাকে ডাকো আজি তারে ॥
তােমারি সে ডাকে বাধা ভােলে,
শ্যামল গােপন প্রাণ ধূলি-অবগুণ্ঠন খোলে
সে ডাকে তােমারি
সহসা নবীন উষা আসে হাতে আলোকের ঝারি,
দেয় সাড়া ঘন অন্ধকারে ॥
