Showing posts with label Aandharo Rajoni Pohalo (আঁধার রজনী পােহালাে. Show all posts
Showing posts with label Aandharo Rajoni Pohalo (আঁধার রজনী পােহালাে. Show all posts

Aandharo Rajoni Pohalo (আঁধার রজনী পােহালাে,জগত পূরিল পুলকে) - Rabindra Sangeet

Aandharo Rajoni Pohalo (আঁধার রজনী পােহালাে,জগত পূরিল পুলকে) - Rabindra Sangeet
Aandharo Rajoni Pohalo (আঁধার রজনী পােহালাে,জগত পূরিল পুলকে) - Rabindra Sangeet

আঁধার রজনী পােহালাে,জগত পূরিল পুলকে।
বিমল প্রভাতকিরণে মিলিল দ্যুলােকে ভূলােকে ॥
জগত নয়ন তুলিয়া হৃদয়দুয়ার খুলিয়া
হেরিছে হৃদয়নাথেরে আপন হৃদয়-আলােকে ॥
প্রেমমুখহাসি তাঁহারি পড়িছে ধরার আননে-
কুসুম বিকশি উঠিছে,সমীর বহিছে কাননে।
সুধীরে আঁধার টুটিছে,দশ দিক ফুটে উঠিছে-
জননীর কোলে যেন রে জাগিছে বালিকা বালকে ॥
জগত যে দিকে চাহিছে সে দিকে দেখিনু চাহিয়া,
হেরি সে অসীম মাধুরী হৃদয় উঠিছে গাহিয়া।
নবীন আলোকে ভাতিছে, নবীন আশায় মাতিছে,
নবীন জীবন লভিয়া জয় জয় উঠে ত্রিলােকে॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts