Showing posts with label Oke Baadhibi Kire (ওকে বাঁধিবি কে রে. Show all posts
Showing posts with label Oke Baadhibi Kire (ওকে বাঁধিবি কে রে. Show all posts

Oke Baadhibi Kire (ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে) - Rabindra Sangeet

Oke Baadhibi Kire (ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে) - Rabindra Sangeet
Oke Baadhibi Kire (ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে) - Rabindra Sangeet

ওকে বাঁধিবি কে রে, হবে যে ছেড়ে দিতে।
ওর পথ খােলে রে বিদায়রজনীতে ॥
গগনে তার মেঘদুয়ার ঝেঁপে বুকেরই ধন বুকেতে ছিল চেপে,
প্রভাতবায়ে গেল সে দ্বার কেঁপে-
এল যে ডাক ভােরের রাগিণীতে ॥
শীতল হােক বিমল হােক প্রাণ,
হৃদয়ে শােক রাখুক তার দান।
যা ছিল ঘিরে শূন্যে সে মিলালাে, সে ফাঁক দিয়ে আসুক তবে আলাে-
বিজনে বসি পূজাঞ্জলি ঢালাে
শিশিরে-ভরা সেঁউতি-ঝরা গীতে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts