Showing posts with label Sokatore Oi Knadichhe (সকাতরে ওই কাঁদিছে সকলে. Show all posts
Showing posts with label Sokatore Oi Knadichhe (সকাতরে ওই কাঁদিছে সকলে. Show all posts

Sokatore Oi Knadichhe (সকাতরে ওই কাঁদিছে সকলে, শােনো শোনাে পিতা) - Rabindra Sangeet

Sokatore Oi Knadichhe (সকাতরে ওই কাঁদিছে সকলে, শােনো শোনাে পিতা) - Rabindra Sangeet
Sokatore Oi Knadichhe (সকাতরে ওই কাঁদিছে সকলে, শােনো শোনাে পিতা) - Rabindra Sangeet

সকাতরে ওই কাঁদিছে সকলে, শােনো শোনাে পিতা।
কহো কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গলবারতা ॥
ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে, সদাই ভাবনা।
যা-কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা ॥
সুখ-আশে দিশে দিশে বেড়ায় কাতরে-
মরীচিকা ধরিতে চায় এ মরুপ্রান্তরে ॥
ফুরায় বেলা, ফুরায় খেলা, সন্ধ্যা হয়ে আসে-
কাঁদে তখন আকুল-মন, কাঁপে তরাসে ॥
কী হবে গতি, বিশ্বপতি, শান্তি কোথা আছে-
তােমারে দাও, আশা পূরাও, তুমি এসাে কাছে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts