Showing posts with label আমরা না-গলা-সাধার) - Rabindra Sangeet. Show all posts
Showing posts with label আমরা না-গলা-সাধার) - Rabindra Sangeet. Show all posts

Aamra Naa-Gaan Gaawar Dal (আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার) - Rabindra Sangeet

Aamra Naa-Gaan Gaawar Dal (আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার) - Rabindra Sangeet
Aamra Naa-Gaan Gaawar Dal (আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার) - Rabindra Sangeet

আমরা না-গান-গাওয়ার দল রে, আমরা না-গলা-সাধার।
মােদের ভৈঁরােরাগে প্রভাতরবি রাগে মুখ-আঁধার॥
আমাদের এই অমিল-কণ্ঠ-সমবায়ের চোটে
পাড়ার কুকুর সমস্বরে, ও ভাই, ভয়ে ফুকরে ওঠে-
আমরা কেবল ভয়ে মরি ধূর্জটিদাদার ॥
মেঘমল্লার ধরি যদি ঘটে অনাবৃষ্টি,
ছাতিওয়ালার দোকান জুড়ে লাগে শনির দৃষ্টি।
আধখানা সুর যেমনি লাগাই বসন্তবাহারে
মলয়বায়ুর ধাত ফিরে যায়, তৎক্ষণাৎ আহা রে
সেই হাওয়াতে বিচ্ছেদতাপ পালায় শ্রীরাধার॥
অমাবস্যার রাত্রে যেমনি বেহাগ গাইতে বসা
কোকিলগুলাের লাগে দশম-দশা।
শুক্লকোজাগরী নিশায় জয়জয়ন্তী ধরি,
অমনি মরি মরি
রাহু-লাগার বেদন লাগে পূর্ণিমা-চাঁদার॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts