Showing posts with label Prabhu Tomar Bina Jemni (প্রভু. Show all posts
Showing posts with label Prabhu Tomar Bina Jemni (প্রভু. Show all posts

Prabhu Tomar Bina Jemni (প্রভু, তােমার বীণা যেমনি বাজে) - Rabindra Sangeet

Prabhu Tomar Bina Jemni (প্রভু, তােমার বীণা যেমনি বাজে) - Rabindra Sangeet
Prabhu Tomar Bina Jemni (প্রভু, তােমার বীণা যেমনি বাজে) - Rabindra Sangeet

আঁধার-মাঝে
অমনি ফোটে তারা।
যেন সেই বীণাটি গভীর তানে
আমার প্রাণে
বাজে তেমনিধারা ।।
তখন নূতন সৃষ্টি প্রকাশ হবে
কী গৌরবে
হৃদয়-অন্ধকারে ।
তখন স্তরে স্তরে আলােকরাশি
উঠবে ভাসি
চিত্তগগনপারে ।।
তখন তােমারি সৌন্দর্যছবি,
ওগাে কবি,
আমায় পড়বে আঁকা-
তখন বিস্ময়ের রবে না সীমা,
ওই মহিমা
আর যাবে না ঢাকা।
তখন তোমারি প্রসন্ন হাসি
পড়বে আসি
নবজীবন-'পরে।
তখন আনন্দ-অমৃতে তব
ধন্য হব
চিরদিনের তরে ।।

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts