Showing posts with label Tora Bose Gnaathis Maala (তােরা বসে গাঁথিস মালা. Show all posts
Showing posts with label Tora Bose Gnaathis Maala (তােরা বসে গাঁথিস মালা. Show all posts

Tora Bose Gnaathis Maala (তােরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে) - Rabindra Sangeet

Tora Bose Gnaathis Maala (তােরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে) - Rabindra Sangeet
Tora Bose Gnaathis Maala (তােরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে) - Rabindra Sangeet

তােরা বসে গাঁথিস মালা, তারা গলায় পরে।
কখন যে শুকায়ে যায়, ফেলে দেয় রে অনাদরে ॥
তােরা সুধা করিস দান, তারা শুধু করে পান,
সুধায় অরুচি হলে ফিরেও তাে নাহি চায়-
হৃদয়ের পাত্রখানি ভেঙে দিয়ে চলে যায় ॥
তােরা কেবল হাসি দিবি,তারা কেবল বসে আছে-
চোখের জল দেখিলে তারা আর তাে রবে না কাছে।
প্রাণের ব্যথা প্রাণে রেখে প্রাণের আগুন প্রাণে ঢেকে
পরান ভেঙে মধু দিবি অশ্রুছাঁকা হাসি হেসে-
বুক ফেটে, কথা না বলে শুকায়ে পড়িবি শেষে ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts