![]() |
| Gharete Bhromor Elo (ঘরেতে ভ্রমর এলো গুন্ গুনিয়ে) - Rabindra Sangeet |
ঘরেতে ভ্রমর এলো গুন্ গুনিয়ে ।
আমারে কার কথা সে যায় শুনিয়ে ।।
আলােতে কোন্ গগনে মাধবী জাগল বনে,
এল সেই ফুল-জাগানাের খবর নিয়ে।
সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে ।
কেমনে রহি ঘরে, মন যে কেমন করে,
কেমনে কাটে যে দিন দিন গুনিয়ে।
কী মায়া দেয় বুলায়ে, দিল সব কাজ ভুলায়ে,
বেলা যায় গানের সুরে জাল বুনিয়ে।
আমারে কার কথা সে যায় শুনিয়ে ।।
