![]() |
| Gopano Kathati Rabe (গােপন কথাটি রবে না গােপনে) - Rabindra Sangeet |
গােপন কথাটি রবে না গােপনে,
উঠিল ফুটিয়া নীরব নয়নে।
না না না, রবে না গােপনে ॥
বিভল হাসিতে
বাজিল বাঁশিতে,
স্ফূরিল অধরে নিভৃত স্বপনে-
না না, রবে না গােপনে ।।
মধুপ গুঞ্জরিল,
মধুর বেদনায় আলােক-পিয়াসি
অশােক মুঞ্জরিল ।
হৃদয়শতদল।
করিছে টলমল
অরুণ প্রভাতে করুণ তপনে।
না না না, রবে না গােপনে ।।
