Garobo Mamo Horechho (গরব মম হরেছ প্রভু দিয়েছ বহু লাজ) - Rabindra Sangeet

Garobo Mamo Horechho (গরব মম হরেছ প্রভু দিয়েছ বহু লাজ) - Rabindra Sangeet
Garobo Mamo Horechho (গরব মম হরেছ প্রভু দিয়েছ বহু লাজ) - Rabindra Sangeet

গরব মম হরেছ, প্রভু, দিয়েছ বহু লাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥
তােমারে আমি পেয়েছি বলি মনে মনে যে মনেরে ছলি,
ধরা পড়িনু সংসারেতে করিতে তব কাজ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ৷৷
জানি নে, নাথ, আমার ঘরে ঠাঁই কোথা যে তােমারি তরে—
নিজেরে তব চরণ'পরে সঁপি নি রাজরাজ !
তােমারে চেয়ে দিবসযামী
আমারি পানে তাকাই আমি-
তােমারে চোখে দেখি নে, স্বামী, তব মহিমামাঝ ।
কেমনে মুখ সমুখে তব তুলিব আমি আজ ॥

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet

Aamar Hridayosomudrotire (আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে) - Rabindra Sangeet আমার হৃদয়সমুদ্রতীরে কে তুমি দাঁড়ায়ে ! কাতর পরান...

Popular Posts