![]() |
| Gagone Gagone Dhaayi Hnaaki (গগনে গগনে ধায় হাঁকি) - Rabindra Sangeet |
বিদ্যুতবাণী বজ্রবাহিনী বৈশাখী,
স্পর্ধাবেগের ছন্দ জাগায় বনস্পতির শাখাতে ।।
শূন্যমদের নেশায় মাতাল ধায় পাখি,
অলখ পথের ছন্দ উড়ায় মুক্তবেগের পাখাতে ।।
অন্তরতল মন্থন করে ছন্দে
সাদা কালাের দ্বন্দ্বে,
কভু ভালাে কভু মন্দে,
কভু সােজা কভু বাঁকাতে ।
ছন্দ নাচিল হােমবহ্নির তরঙ্গে,
মুক্তিরণের যােদ্ধৃবীরের ভঙ্গে,
ছন্দ ছুটিল প্রলয়পথের রুদ্ররথের চাকাতে ।।
